সৎ খোদাভীরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেলে অর্থনীতির দিক দিয়ে পিছিয়ে থাকতে হতো না—মাও: আমিনুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শুরা ও কর্ম পরিষদের সদস্য এবং
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম বলেছেন, “আগামীর বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছরে দেশ যদি সৎ, খোদাভীরু ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব পেত, তবে অর্থনীতির দিক দিয়ে আমাদের আর পিছিয়ে থাকতে হতো না। অতীতে আমরা দেখেছি, যে দলই ক্ষমতায় এসেছে, বিদায় নেওয়ার পর তাদের দুর্নীতির তালিকা প্রকাশে আরেকটি নির্বাচন মাঠে নেমে পড়েছে।”
তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী জন্মলগ্ন থেকে বলে আসছে— আমরা আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। কারণ আল্লাহর বিধানেই রয়েছে একজন ঈমানদার মুসলিমের শান্তি, স্বস্তি ও নিরাপত্তা। আল্লাহ তায়ালা নবী-রাসুলদের যে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন, তা হলো— জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা। কীসে কল্যাণ আর কীসে অকল্যাণ— মানুষকে সৃষ্টি করেছেন যিনি, তিনিই সবচেয়ে ভালো জানেন।”
ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে আশাবাদ জানিয়ে তিনি বলেন, “বর্তমান বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে পারি, যদি জামায়াতে ইসলামী নেতৃত্বে আগামী পার্লামেন্ট গঠন সম্ভব হয়, তবে এই দেশ থেকে চিরতরে দুর্নীতি, মারামারি, হানাহানি দূর হবে— ইনশাআল্লাহ। সেই মানবিক, সহাবস্থানমূলক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আপনাদের সামনে এসেছি দোয়া করবেন।” তিনি বুধবার (২৬শে নভেম্বর) রাতে বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও কামরান হোসেন ও হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা ইসলাম উদ্দিন, সাবেক উপজেলা আমীর মোঃ এমাদুল ইসলাম, নায়েবে আমির ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাসিত, উপজেলা অফিস সেক্রেটারী ও যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মোহাইমিন, পৌর সেক্রেটারি মোঃ আব্দুস সামাদ, ইসলামী ছাত্রশিবিরের পশ্চিম শাখা সভাপতি কামরান হোসেন সহ প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফকিরবাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা হাজী আব্দুল হাফিজ, ব্যবসায়ী আবুল হোসেন, আবুল হোসাইন আজাদ ডা. সুনাম উদ্দিন, ফয়ছল আহমদ, এম পারভেজ মাসুক, ছইদ আলী সহ প্রমুখ।
এছাড়া ইউনিয়ন জামায়াত ইসলামীর সহ-সভাপতি মওলানা আবু সাঈদ, সেক্রেটারী আলিম উদ্দিন মত, মাওলানা নোমান উদ্দিন, শাহাব উদ্দিন, মাসুক উদ্দিন, জামাল উদ্দিন, মুসলেহ উদ্দিন, আব্দুল কুদ্দুস, সুহেল আহমদ, মাসুদ আহমদ, লিয়াকত আলী, মাওলানা শামসুদ্দিন, রুহুল আমিন রাজু, সেলিম উদ্দিন, হাজী রফিক উদ্দিন, ইমাম উদ্দিন, নাঈম হোসেন, কিবরিয়া হোসেন, মাজহার উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার