আদমদীঘিতে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার এক বছরপুর্তি উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির আয়োজনে এক আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি প্রেসক্লাবে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি আবু মুত্তালিব মতির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সহ সভাপতি গোলাম মোস্তফা , বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, যুগ্ম সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, মিজানুর রহমান, অভিলাশ কুমার প্রমুখ। সভায় বক্তারা দৈনিক রূপালী বাংলাদশ পত্রিকার সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতার ভূয়সী প্রসংশা করে আগামীতে তারা এ ধরনের ধারা অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন।#
আদমদীঘিতে শহীদ ও মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে স্বরণ সভা
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে মহান যুদ্ধে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে আদমদীঘি প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। আদমদীঘি মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক রশিদুল ইসলামের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের সঞ্চালনায় স্বরণ সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক মাস্টার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওয়াসিম আলী, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, হাবিল উদ্দিন, তহির উদ্দিন,আব্দুস ছালাম, আফজাল হোসেন, মন্টু সাখিদার, মজিবর রহমান, আশরাফ আলী, আইয়ুব আলী, কিনা প্রামানিক প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বিভিন্ন সময় মৃত্যুবরণকারি বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে এক মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর