খাগড়াছড়ির অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী উপহার দিলো সেনা রিজিয়ন
খাগড়াছড়ি জেলা অনূর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে খাগড়াছড়ি সেনা জোন মাঠে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম।
এতে তরুণ খেলোয়াড়দের হাতে ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, "তরুণ প্রজন্মকে সঠিক পথে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনী বরাবরই পাহাড়ের তরুণদের উন্নয়ন ও সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন, জেলা পরিষদের সদস্য মাহাবুব আলম এবং জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়া সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহ বাড়াবে এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়রাও আনন্দ প্রকাশ করেন এবং নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে নিজেদের আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান