সন্দ্বীপে মোস্তফা কামাল পাশা বাবুল এর উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দেশনেত্রীর দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শক্তি ও প্রেরণা লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলটি আয়োজন করেন আলহাজ মোস্তফা কামাল পাশা বাবুল। তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র সহ-সভাপতি (সন্দ্বীপ উপজেলা বিএনপি), এবং বর্তমান সিনিয়র সদস্য ও আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। সভাপতিত্ব করেন বাউরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাউদ্দীন চেয়ারম্যান। সভা সঞ্চালনা করেন উত্তর জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মো. আশ্রাফ উল্যা ও সন্দ্বীপ উপজেলা জাসাস এর আহ্বায়ক আকবর হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় দেশের জনগণ উদ্বিগ্ন।" স্থানীয় নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক ধারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও দলকে সুসংগঠিত রাখতে নেতাকর্মীদের ঐক্যই বড় শক্তি। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ