ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ধানের শীষের পক্ষে সন্দ্বীপে ব্যতিক্রমী সাইকেল র‌্যালি


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৩:৫১

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) সন্দ্বীপ উপজেলার বদিউজ্জামাল হাই স্কুল থেকে গাছুয়া হাই স্কুল পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে ধানের শীষের পক্ষে এক ব্যতিক্রমী সাইকেল র‌্যালি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজন সম্পন্ন হয়।

র‍্যালিতে অংশ নেন উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাওন রকি, পৌরসভা বিএনপির সদস্য মনিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা নাহিদ মেম্বার, মুছাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলীম মেম্বার, সারিকাইত ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নূর নবী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম, মগধরা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন, মুছাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাজী আকবর, সারিকাইত ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল, মো. বাবলু ও মাসুদ, মাইটভাঙ্গা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান, মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজগর, মামুন, মোশারফ ও মিনহাজ, মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দোলোয়ার, আব্দুল করিম ও আরিফ, গাছুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মুন্না ও সুজন, পৌরসভা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল, রুবেল ও নজরুল ইসলাম, সারিকাইত ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইলিয়াস, রহমতপুর ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইব্রাহীম হোসেন রবিন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার, মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত রুবাই, সারিকাইত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক কামরুল হাছান এবং সারিকাইত ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য পাভেল সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী।

পুরো সড়কজুড়ে সাইকেল আরোহীদের বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করে। প্রচলিত মোটরসাইকেল শোডাউনের পরিবর্তে সাইকেল র‌্যালির মতো পরিবেশবান্ধব আয়োজনকে স্থানীয়রা স্বাগত জানান। আয়োজকরা জানান, জ্বালানি সাশ্রয়, পরিবেশ দূষণ কমানো এবং তরুণ সমাজকে স্বাস্থ্যকর ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যেই সাইকেল র‌্যালিকে বেছে নেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, "রাজনৈতিক কর্মসূচি শুধু গণতান্ত্রিক অধিকার নয়, সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্ববোধেরও প্রতিফলন। তাই আমরা মোটরসাইকেল শোডাউনের পরিবর্তে পরিবেশবান্ধব সাইকেল র‌্যালির আয়োজন করেছি, যাতে তরুণদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ে।"

র‌্যালির পুরো পথজুড়ে নেতাকর্মীরা পথচারী, দোকানদারসহ এলাকাবাসীর মধ্যে বিএনপির ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন। এতে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার ও অর্থনৈতিক পুনর্গঠনের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়। জনমত সৃষ্টি এবং তৃণমূলে মতাদর্শ পৌঁছে দেওয়াই কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল। গাছুয়া হাই স্কুলে গিয়ে র‌্যালি শেষ হয়। স্থানীয় নেতারা জানান, শান্তিপূর্ণ এই আয়োজন সন্দ্বীপে বিএনপির সাংগঠনিক শক্তি প্রদর্শনের পাশাপাশি পরিবেশবান্ধব রাজনৈতিক কর্মকাণ্ডের দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও একই ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত