খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় হাতিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির একাংশ।
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়ার সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমের বাসভবনে বেগম জিয়া'র রোগমুক্তির এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খালেদা জিয়া'র অসুস্থতা ও চলমান ভোটের রাজনীতি নিয়ে আলোচনা করেন হাতিয়া উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য ও হাতিয়া আসনে এমপি পদপ্রার্থী প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, হাতিয়া পৌরসভা বিএনপির সভাপতি কাজী আব্দুর রহিম প্রমুখ। এতে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ।
আলোচনায় এমপি প্রার্থী তানভীর রাজীব বলেন, গণতন্ত্রের মা' বেগম খালেদা জিয়া দেশের মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। আমরা তাঁর সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, হাতিয়ার বিএনপি মানে- সাবেক সাংসদ প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। এখানে তাঁর নেতৃত্বে বিএনপি এগিয়ে গেছে। ধানের শীষ প্রতীক আমাদের হৃদয়ের একটা অংশ। এ প্রতীক এখানকার বাসিন্দাদের দিতে হবে। সুবর্ণ চরের বাসিন্দাকে এ দ্বীপের মানুষ মেনে নিবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন মাস্টার, হাতিয়া পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, হাতিয়া উপজেলা ছাত্রদলের প্রাক্তন আহবায়ক আরেফিন আলী, বুড়িরচর ইউনিয়নের কৃতি সন্তান ওমর ফারুক রাসেল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক কর্মী-সমর্থক।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোক
শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
ফজরের নামাজে সেজদারত অবস্থায় ইমামের ইন্তেকাল
অভয়নগরে দিনে-রাতে চুরি, আতঙ্কে বাসিন্দারা কঠোর অভিযানে নামছে পুলিশ
প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা,অভিক্ত স্বামী পলাতক
মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক
চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু
লাকসামে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী
কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা
নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ
তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ