ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষর


 আসাদুজ্জামান লিটন, শ্যামনগর  photo আসাদুজ্জামান লিটন, শ্যামনগর
প্রকাশিত: ২৮-১১-২০২৫ দুপুর ৪:৫

ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল বাস্তবায়নে যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজ, উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থা,সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম, সুন্দরবন আদিবাসী মুন্ড সংস্থার যৌথ আয়োজনে,
আগামী ৫ বছরের জন্য চুক্তিতে স্বাক্ষর করেছে,কারাম মুরা ম্যানগ্রোভ ভিলেজের পরিচালক গোপাল চন্দ্র মুন্ডা, উপকূলীয় পরিবেশ গবেষণা ও উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাহীন ইসলাম, সোনার বাংলা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজমের ম্যানেজিং ডাইরেক্টর নাজমুল সাহাদাত পলাশ, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা।
যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সুন্দরবনের বর্তমান পর্যটন ব্যবস্থায় বিশৃঙ্খলা, পরিবেশ ঝুঁকি, স্বচ্ছতার ঘাটতি এবং স্থানীয় মানুষের সীমিত অংশগ্রহণের কারণে একটি টেকসই, বিজ্ঞানভিত্তিক ও কমিউনিটি-নেতৃত্বাধীন মডেল প্রয়োজন। উক্ত প্রেক্ষাপটে ৪টি সংস্থা ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেল উদ্ভাবন করেছে।উদ্ভাবিত ম্যানগ্রোভ ইকো-ট্যুরিজম মডেলে রয়েছে ইকো-বোট, ইকো-কটেজ, ইকো-গাইড, ইকো-ট্যুরিস্ট ব্যবস্থাপনা, এনটিএফপি (ঘঞঋচ) সেন্টার, জীবনযাত্রা জাদুঘর, আদিবাসী সংস্কৃতি প্রচার, ম্যানগ্রোভ পুনরুদ্ধার এবং জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়ন। চুক্তির মাধ্যমে পক্ষগুলো ঘোষণা করে তারা এই মডেল বাস্তবায়নে আদিবাসীসহ বন নির্ভর মানুষের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবিকা প্রচার করবে, ম্যানগ্রোভ পুনরদ্ধার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বাড়াবে, সুন্দরবন অঞ্চলের নারী, তরুণ ও প্রান্তিক মানুষের জন্য আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করবে।এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত