ঢাকা মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

হাকালুকি হাওরের 'হাওরখাল' বিলে মাছ লুটের ঘটনায় তদারকি ও রক্ষণাবেক্ষন কমিটি গঠন


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৩৬

হাকালুকি হাওরের সর্ববৃহৎ জলমহাল ‘হাওরখাল’ বিলের মাছ লুটের ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছেন ইউনিয়ন সহকারি (ভূমি) কর্মকর্তা বীরবল কান্তি চৌধুরী।

মাছ আহরণের ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বৃহস্পতিবার সন্ধ্যায় বড়লেখায় ইউএনও’র সেমিনার কক্ষে ভূমি প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে জরুরি সভা করেন। সভায় হাওরখাল জলমহালের খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের জন্য সহকারি কমিশনার (ভূমি)-কে প্রধান করে বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকারের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তবে, ওই কমিটিতে মাছ লুটে অভিযুক্ত কয়েকজনকে অন্তর্ভূক্তি করায় বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা গেছে, হাকালুকি হাওরের প্রায় ২ হাজার একরের সর্ববৃহৎ গোটাউরা হাওরখাল গ্রুপ (বদ্দ) জলমহালটি ১৪৩১ বাংলা সনের ৩০ চৈত্র পূর্ববর্তী ইজারাদার মৎস্যজীবি সমবায় সমিতি উন্নয়ন প্রকল্পে তিন বছরের জন্য প্রায় ৫ কোটি টাকায় লীজ নিয়ে ফিসিং সম্পন্ন করে। পরবর্তী তিন বছরের জন্য প্রায় ৬ কোটি টাকায় আরেকটি মৎস্যজীবি সমবায় সমিতি জলমহালটির ইজারা পায়। ওই মৎস্যজীবি সমবায় সমিতির নামে লীজ প্রদানের কার্যক্রম প্রক্রিয়াধীন অবস্থায় ঘটে যায় ২০২৪ সালের ৫ আগস্ট। আর এই পরবর্তিত পরিস্থিতিতে একটি প্রভাবশালী মহল সোনার বাংলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান মৎস্যজীবি সমবায় সমিতিকে দিয়ে ১৪৩২-৩৪ বাংলা সনের লীজের উপর হাইকোর্টে রীট পিটিশন (১৫৬৬৪/২০২৪) করায়। আর এই রীট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট লীজের উপর স্থগিতাদেশ দেন। পরবর্তীতে জলমহালটি খাস কালেকশনে চলে যায়। কিন্তু অভিযোগ উঠেছে, খাস কালেকশনের দায়িত্বে থাকা হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদারকে ম্যানেজ করে বর্তমান সময়ের রাজনৈতিক দলের প্রভাবশালী কতিপয় ব্যক্তি প্রতিদিন লাখ লাখ টাকার মাছ লুট করে প্রকাশ্যে বিক্রি করছে। আর তহশিলদারকে নামমাত্র রাজস্ব প্রদান করছে। গত ১৭ দিনে মাছ লুটেরা প্রভাবশালীরা অন্তত ১ কোটি টাকার মাছ লুট করে সরকারি কোষাগারে ১৫/১৬ লাখ টাকা জমা করেছে বলে একটি সূত্র জানিয়েছে। দিনে রাতে মাছ লুটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৫ নভেম্বর) কয়েকশ মানুষ হাওরখাল বিলে জড়ো হন। এসময় ত্রিমুখি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সূত্র জানায়, কয়েকশ’ লোক বিলে নেমে কয়েক নৌকা মাছ লুট করে নিয়ে যায় এবং ৬টি মাছ বোঝাই নৌকা উল্টে দেয়। গত ১৭ দিনে রাজনৈতিক প্রভাবশালীরা খাসকালেকশনের দায়িত্বে থাকা ভূমি কর্মকর্তাকে ম্যানেজ করে অন্তত কোটি টাকার মাছ লুটে নিয়েছে।

ইউএনও গালিব চৌধুরী জানান, হাকালুকি হাওরের হাওরখাল বিলের মাছ লুটের ঘটনায় থানায় মামলা হয়েছে। খাস কালেকশন ও রক্ষণাবেক্ষণের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক বড়লেখায় এসে রাজনৈতিক নেতবৃন্দের সাথে জরুরি সভা করেছেন।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে পিঁয়াজ ক্ষেতে বিষ প্রয়োগ: দিশেহারা ক্ষতিগ্রস্ত কৃষকরা

নেত্রকোণার গৌরব ও চমক ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর হলেন ব্যারিস্টার কায়সার কামাল

জমি-জমা নিয়ে সালিশী জন্য আমি থানায় বসিনি- ওসি রাণীশংকৈল

চাঁদপুরে হত্যা মামলায় দুই জনের যাবজ্জীবন

শিবচরে কৃষি ব্যাংকের বাজিতপুর শাখা নতুন ভবনে স্থানান্তর

চিলমারীতে পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কমলগঞ্জে বিষপানে এক সন্তানের জননীর মৃত্যু

‎যাদুকাটা নদীতে চলছে ইজারা বহির্ভূত এলাকা ডালার পাড়ে বালু খেকোঁ চিহ্নিত চাঁদাবাজ বোরহান বাহিনীর তান্ডবলীলা

২ মন্ত্রী পেল কুমিল্লা দক্ষিণে

নেত্রকোণার পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার একজন নিরহংকার ও মানবিক মনের মানুষ

চোখের চিকিৎসা পেলেন প্রতিবন্ধীসহ ১৭০ জন রোগী

ঝিনাইদহের ইতিহাসে এক অনন্য প্রাপ্তি: আইনমন্ত্রী হচ্ছেন অ্যাড. আসাদুজ্জামান

মুকসুদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত