ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সন্দ্বীপে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে কাঠের ব্রিজ নির্মাণ


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ২:৫০

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সালের উদ্যোগে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছে।

শুক্রবার ২৮ নভেম্বর জুমার নামাজের পর মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নতুন কাঠের এই ব্রিজটি দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করবে বলে আশা করছে স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ৫০০ পরিবারের যাতায়াতের একমাত্র ভরসা এ খালের ওপর কোনো স্থায়ী সেতু না থাকায় বহু বছর ধরে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল তাঁদের। বিশেষ করে শিক্ষার্থী, নারী, প্রবীণ ও রোগীদের চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে এই দুর্ভোগ আরও বাড়ত।

ব্রিজটি নির্মাণে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনের সময় স্থানীয়দের মধ্যে ছিল আনন্দঘন পরিবেশ। একাধিক বাসিন্দা বলেন, ‘দীর্ঘদিনের কষ্ট লাঘব হলো। এখন সহজে যাতায়াত করা যাবে। শিশুদের স্কুলে যাওয়া–আসাতেও আর সমস্যা হবে না। এলাকাবাসী আরো জানান, মানুষের কল্যাণে রফী উদ্দিন ফয়সাল ভাইয়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এ ধরনের মানবিক কাজ চলমান থাকলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে ব্যক্তিগত উদ্যোগে সন্দ্বীপের বিভিন্ন এলাকায় ১১টি সড়ক সংস্কারের কাজও সম্পন্ন করেন রফী উদ্দিন ফয়সাল।

রফী উদ্দিন ফয়সাল বলেন,“মানুষের দোয়া এবং সন্তুষ্টিই আমার বড় শক্তি। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে এই ব্রিজ নির্মাণ করেছি। এলাকার মানুষ যেন স্বস্তিতে চলাচল করতে পারে, এটিই আমার মূল লক্ষ্য। সুযোগ পেলে ভবিষ্যতেও জনকল্যাণের কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান