ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ২৯-১১-২০২৫ দুপুর ৩:৫৭

 খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হাসান মাহমুদ বলেছেন, পাহাড়ে কোন সন্ত্রাসীদের ঠাঁই হবেনা বলে হুশিয়ারী নিয়ে বলেন,পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সম্প্রীতির অটুট বন্ধনে কাজ করে যাচ্ছে। একই সাথে স্থানীয় বসবাসরত সকল জনগোষ্ঠীর শিক্ষা,স্বাস্থ্য থেকে শুরু করে নিরাপত্তায় বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সাবজোনের তারাবন ছড়ায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে তিনি আরো বলেন, পাহাড় থেকে সন্ত্রাস-চাঁদাবাজ নির্মুল হবে অচিরেই। সন্ত্রাসীদের চাঁদাবাজি ও অস্ত্রের ঝনঝনানি থাকবে না। শান্ত পাহাড়ে অস্থিতিশীল করার স্বপ্ন তাদের আর বাস্তবায়ন হতে দেয়া হবেনা। অচিরেই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হস্তে দমন করা হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম আমাদের সবার। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সন্ত্রাসীদের পাহাড় থেকে উৎখাত করা হবে বলে তিনি জানান। পার্বত্য চট্টগ্রামে বসবাসদের নিরাপদে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়া হবে জানান রিজিয়ন কমান্ডার।

ডিজিএফআই এর (কর্নেল জিএস) কর্ণেল আতিকুর রহমান, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. খাদেমুল ইসলাম,লোগাং ৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ রবিউল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জি–টু–আই) কাজী মোস্তফা আরেফিন,পানছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত প্রমূখ।

এছাড়া পানছড়ি লোগাং ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দ জয় জাকমা,লোগাং ইউপি সদস্য মো: শাহেব আলী,স্থানীয় হেডম্যান কার্বারীসহ অনেকে অংশ নেন। এতে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, স্থানীয়দের শীতের কম্বল এবং ৩ শতাধিক স্থানীয়দের বিনামুল্যে মেডিকেল স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ