ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৯-১১-২০২৫ বিকাল ৬:৬

নওগাঁর ধামইরহাটে  ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক তিন বারের সাবেক সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি মো.সামসুজ্জোহা খানের দুই উপজেলার নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মোটর সাইকেল শো-ডাউনের কর্মসূচি ছিল। কিন্তু বিএনপি চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বর অসুস্থ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইলেক্ট্রনিক মিডিয়া ছড়ে পড়লে ২৯ নভেম্বর সকাল ৯ টায় সরকারি এম এম কলেজ মাঠে সমবেত হওয়ায় কর্মীদের শো-ডাউন কর্মসূচি দোয়া মাহফিলে পরিণত হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আহবানে কর্মসূচি স্থগিত করে দোয়া মোনাজাতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মীরা। এ সময় তাদের প্রিয় নেত্রীর রোগমুক্তি কামনা করে খোলা আকাশের নিচে দু'হাত উঠিয়ে মোনাজাত করেন। মাওলানা নুরুজ্জামান হোসেনের পরিচালনায় দোয়া মোনাজাতে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, সাবেক সাংগঠনিক মোস্তাফিজুর রহমান, যুবদল নেতা রুবেল হোসেন রতন, মুনসুর আলী, ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিফ আরাফাত অভি প্রমুখসহ ৮টি ইউনিয়ন ও পৌরসভার সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন