ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

সন্দ্বীপে টেকসই উন্নয়ন ও আধুনিক সন্দ্বীপ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ২:৩১

সন্দ্বীপের টেকসই উন্নয়ন, স্থানীয় জনশক্তির দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ও কর্মমুখী সন্দ্বীপ গঠনে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় সন্দ্বীপ কমিউনিটি সেন্টারে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার স্টুডেন্ট’স ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে।

সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিহাদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরুল হোসেন রাজু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট আবু তাহের, আলমগীর হোসেন ঠাকুর, মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, মাওলানা আবু তাহের, রফিউদ্দিন ফয়সাল, অধ্যাপক আমজাদ হোসেন, আফছার উদ্দিন, নাছরিন আক্তার, অধ্যাপক মনির হোসেন, প্রভাষক ফসিউল আলম, ইঞ্জিনিয়ার লায়ন মো. মোমেন, মাহবুবুল মাওলা, সাইফুল ইসলাম, মেহরাব হোসেন, কামরুজ্জামান নিশাদসহ প্রমুখ।

বক্তারা জানান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS–2023)–এর তথ্যমতে সন্দ্বীপে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রায় ৪২ শতাংশ আংশিক বেকার, যারা মৌসুমভিত্তিক বা অস্থায়ী পেশায় যুক্ত। এই বিপুল জনশক্তিকে দক্ষ করে তুলতে এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে কারিগরি শিক্ষা সবচেয়ে কার্যকর পথ।

তাঁরা আরও বলেন—কারিগরি প্রশিক্ষণ সৌর ও বৈদ্যুতিক প্রযুক্তি, নির্মাণ, ফার্ম ম্যানেজমেন্ট, আইটি খাতসহ আধুনিক সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে।নারী শিক্ষার হার বৃদ্ধি পেলেও তাদের কর্মসংস্থানে অংশগ্রহণ এখনো কম। সেলাই, কুটির শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি—এসব ক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণ নারীদের স্বাবলম্বী করতে পারে।

কৃষক, জেলে ও শ্রমজীবী প্রান্তিক জনগোষ্ঠীর প্রযুক্তিগত প্রশিক্ষণ উৎপাদনশীল অর্থনীতিকে গতিশীল করবে।

বক্তারা UN-UNESCO-UNEVOC (2022)–এর উদ্ধৃতি উল্লেখ করে বলেন, উন্নয়নশীল দেশগুলোতে প্রতিটি কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ গড়ে আরও ১.৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম—যা টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে সন্দ্বীপের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় সমতা, অন্তর্ভুক্তি, দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিভিত্তিক অর্থনীতি গঠনের সুপারিশ করা হয়।

২০১৩ সাল থেকে অবদান ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরাম পলিটেকনিক শিক্ষার্থীদের কমিউনিটি শক্তিশালীকরণ, দক্ষতা উন্নয়ন এবং সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসারে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে—যা দ্বীপের তরুণদের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এমএসএম / এমএসএম

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু

কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি

বারহাট্টায় কাল্‌ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা

মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’

হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন

শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১

জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ

নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ

রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক

জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার

সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ

কুতুবদিয়া ‎ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া