রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কুড়িগ্রামের রাজিবপুরে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় রাজিবপুর বাজারে স্থানীয় কৃষক ও খুচরা সার বিক্রেতাদের উদ্যোগে এ মানববন্ধনে কয়েকশ কৃষক-শ্রমিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার অনুমোদিত খুচরা সার বিক্রেতারা সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করে আসছেন। এর ফলে কৃষকরা তাদের প্রয়োজনীয় সার সহজে, ন্যায্যমূল্যে এবং ভোগান্তি ছাড়াই পেয়ে থাকেন। কিন্তু হঠাৎ করে বেশ কয়েকজন বিক্রেতার লাইসেন্স বাতিলসহ নতুন করে জটিলতা তৈরির চেষ্টা করা হচ্ছে—যা কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
মানববন্ধনে সাধারণ কৃষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন ফরিদ পাটোয়ারী। এছাড়াও বক্তব্য রাখেন খুচরা সার বিক্রেতা আব্দুস সামাদ, চান মিয়া, শফিকুল ইসলাম, আব্দুর রহমান নিশান, ফরহাদ আলী, দুলাল হোসেন, ফারুক মিয়া সহ আরও অনেকে। বক্তারা বলেন, কৃষকরা যেন সঠিক সময়ে সঠিক দামে সার পেতে পারেন—এজন্য বর্তমান বিক্রেতাদের বহাল রাখা জরুরি। একই সঙ্গে ট্রেড অর্গানাইজেশন (টি.ও) লাইসেন্স দ্রুত নবায়ন/প্রদানের আবেদন জানান তারা।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা ও কৃষকদের একটি প্রতিনিধি দল উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মাধ্যমে তারা নিয়মিত সার সরবরাহ অব্যাহত রাখার স্বার্থে বর্তমান খুচরা বিক্রেতাদের বহাল রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স নবায়নের দাবি তুলে ধরেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সার বিতরণ ব্যবস্থা বিঘ্নিত হলে মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হবে, এতে কৃষক ও সার ব্যবসায়ীরা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। তাই কৃষি খাতকে সুরক্ষা দিতে দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন ও স্মারকলিপি প্রদানকে ঘিরে রাজিবপুর বাজার এলাকায় সার ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট