ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বড়লেখায় মাদ্রাসার দুই শিক্ষকের অবসরগ্রহণ উপলক্ষে সংবর্ধনা


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১১-২০২৫ দুপুর ৪:১৮

মৌলভীবাজারের বড়লেখায় পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুস সামাদ আকন্দ ও ইবতেদায়ী ক্বারী ছফির উদ্দিনের অবসরগ্রহণ উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

এ উপলক্ষে রোববার (৩০ নভেম্বর) দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসার গভার্নিংবডির সভাপতি ডা. মো. নাজমুল হক। স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ ওয়াছিক উদ্দিন।

সহকারী শিক্ষক কমর উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি শিক্ষক আব্দুস সামাদ আকন্দ ও ক্বারী ছফির উদ্দিন ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন ইটাউরি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল আহাদ খান, পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. মিছবাহ উদ্দিন, ইটাউরি হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. এনাম উদ্দিন, সরাপার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, মাদ্রাসার প্রাক্তন ছাত্র কাওছার আহমদ, ছাইদুল মাহবুব, আব্দুস সামাদ ও মাওলানা রেজাউল করিম।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ রেদওয়ান। ইসলামী সংগীত পরিবেশন করেন নবম শ্রেণির ছাত্র আব্দুর রহমান ও মুস্তাফিজুর রহমান। মানপত্র পাঠ করেন আলিম প্রথম বর্ষের ছাত্র মুশফিকুর রশীদ।

অনুষ্ঠানে বক্তারা দুই শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বলেন, শিক্ষখ আব্দুস সামাদ আকন্দ ও ক্বারী ছফির উদ্দিন ছিলেন মাদ্রাসার অন্যতম নিবেদিতপ্রাণ শিক্ষক। তাঁরা জীবনের সেরা সময়টুকু ব্যয় করেছেন শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে। তাঁদের পরিশ্রম, সততা ও নিবেদন নতুন প্রজন্মের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আদর্শ হয়ে থাকবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, অভিভাবক সদস্য এমরানুল হক বাবু, সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও মনিরুজ্জামান, অভিভাবক সদস্য ক্বারী ফারুক আহমদ, বেলাল আহমদ, হাজী আকবর হোসেন ও মাহিয়া জান্নাত, ইংরেজি প্রভাষক আমিনুল ইসলাম, আরবি প্রভাষক আব্দুন নুর, মোহাম্মদ জাকারিয়া ও আব্দুল্লাহ আল মাছুম, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, ফয়জুল হক, পাপিয়া খাতুন, এসকে অপু ইসলাম, জাহেদুর রহমান, আশিকুর রহমান, সামছুল আলম, আকরামা ইসলাম, ইবি প্রধান হারুনুর রশিদ, শিক্ষক আব্দুল মোতালেব,  সোহেল আহমদ ও রাশেদা বেগম প্রমুখ।

এমএসএম / এমএসএম

লোহাগাড়ায় ইউএনওর বাংলোয় ডেকে সাংবাদিককে নির্যাতন, থানায় এজাহার

লোগাংয়ে এম এন লারমা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লাকসামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

আদমদীঘিতে রাতভর উচ্চ শব্দে গান-বাজনা প্রতিকার করবে কে

মোরেলগঞ্জে আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্বোধন: ৬ নভেম্বর থেকে পূর্ণাঙ্গ সেবা চালু

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত

গাজীপুরে জোড়া খুনের আসামি বরিশালে গ্রেপ্তার

রাজারহাটের ইউএনওর ছুটি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: সাংবাদিক ও সচেতন মহলে তীব্র সমালোচনা

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা পালিয়ে গেল বাড়ির লোকজন

নেত্রকোণার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতা ও শিশুপুত্র নিহত

রাজশাহীতে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রগতিশীল সংস্কৃতির শক্তিতে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়

চাঁপাইনবাবগঞ্জে গোরস্থানের ভেতর থেকে ১ কেজি ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার