রায়গঞ্জে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে অনুষ্ঠিত হয়েছে শিশু অধিকার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন।
রবিবার বিকেলে উপজেলার ঘুড়কা ইউনিয়নের গুড নেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কার্যালয়ের মাঠ চত্বরে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতিমা। প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ক্যাম্পেইনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন, গুড নেইবারস বাংলাদেশের টিম ম্যানেজার (গ্র্যান্ড রাইটিং) তুষার লিও ক্রুজ, সিডিসি সভাপতি এনামুল হক এবং দাদপুর জিআর ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গুড নেইবারস-এর বিভিন্ন কর্মকর্তা ও শিশু পরিষদের সদস্যরা অংশ নেন।
বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা এবং মৌলিক অধিকার নিশ্চিতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের প্রতি সহিংসতা, অবহেলা ও শোষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কমিউনিটির দায়িত্বশীল অংশগ্রহণ ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় দুই শিশুর হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা তুলে দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মানুষকে সচেতন করতে বর্জ্যের বিনিময়ে খাবার-গাছ দিচ্ছে ‘ক্লিন চাঁদপুর’
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত
বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ
সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা
ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর
ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা
পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার