কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে পানির গেট বাল্ব চুরি, পানি সরবরাহ বন্ধ
রাঙামাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ছাদ থেকে পানি সরবরাহের গেট বাল্ব গুলো চুরি হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) মধ্য রাতে এগুলো চুরি করে নেয় চোরেরা। এতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ভর্তি রোগী ও তাদের স্বজনরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে হাসপাতাল কতৃপক্ষকেও। এদিকে জনবল সংকটে নিরাপত্তকর্মী না থাকায় দিন দিন বাড়ছে উপজেলা হাসপাতালে চুরির ঘটনা।
এই বিষয়ে কথা হলে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে চুরির ঘটনায় সকলেই বেশ উদ্বীগ্ন। বিশেষ করে বর্তমানে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মী সংকট রয়েছে। দ্রুত সরকারিভাবে নিয়োগ প্রক্রিয়া করে এই সংকট দুর করা না গেলে চুরির ঘটনা আরো বৃদ্ধি পাবে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে মধ্যরাতে মাদককারবারীরা এসে পানির গেট বাল্ব গুলো চুরি করে নিয়ে গেছে। এতে করে হাসপাতালে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে হাসপাতাল কতৃপক্ষ।
এবিষয়ে কথা হলে কাপ্তাই থানার ওসি কাই কিসলু জানান, অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার