যশোরে ডিবির অভিযানে ৫টি পিস্তল-৫০ রাউন্ড গুলি ও ৪.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে ৫টি বিদেশী পিস্তল, ১০টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (৩০ নভেম্বর ২০২৫) রাত ১২টা ৪৫ মিনিটে কোতয়ালী থানার ৪নং নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা’র নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আবুল বাশারের নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসপি (ক-সার্কেল) মোঃ আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ পরিদর্শক (নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভূঞা, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন, এসআই (নিঃ) বাবলা দাস, এএসআই (নিঃ) নির্মল কুমার ঘোষসহ সঙ্গীয় ফোর্স। অভিযান চলাকালে লিটন গাজীর শয়নকক্ষের বক্সখাটের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। একইস্থানে প্যাকেটে রাখা গাঁজাও উদ্ধার করে ডিবি। ডিবি সূত্র জানায়, গ্রেফতারকৃত লিটন গাজীর বিরুদ্ধে পূর্বেও তিনটি মাদক মামলা রয়েছে। ঘটনার পর পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। মোঃ লিটন গাজী (৩৮), পিতা—নুর ইসলাম গাজী, মাতা—রহিমা বেগম, সাং—সুজলপুর/মধুগ্রাম, থানা—কোতয়ালী, জেলা—যশোর। ৫টি 7.65MM বিদেশী পিস্তল ১০টি পিস্তলের ম্যাগজিন ৫০ রাউন্ড গুলি ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।
Aminur / Aminur
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট