ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পুকুরে শিশুর লাশ, পরিচয়হীন মরদেহ ঘিরে রহস্য


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ১:২০

সিরাজগঞ্জের রায়গঞ্জে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ বাজার-সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখা গেলে এলাকায় শোক ও আতঙ্ক দেখা দেয়।
স্থানীয়রা জানান, সকালে জেলেরা মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলেন। এ সময় জালের সঙ্গে শিশুটির নিথর দেহ উঠে আসে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শিশুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে এখানে ফেলে রাখা হতে পারে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনাটিকে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। শিশুটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্‌ঘাটনে একাধিক টিম মাঠে কাজ করছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে। আশপাশের এলাকা ঘিরে অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Aminur / Aminur

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শ্যামনগর পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ অনুষ্ঠিত

বরিশালে ১০২ এতিম শিশুর শিক্ষা সফর ও ৩ মাসের খাদ্য সহায়তা দিল ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ

বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

সরকারের পক্ষ থেকে বরিশাল গৌরনদী উপজেলার মিয়ারচরবাসীকে নদী ভাঙ্গন রোধে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে : রাজনৈতিক উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর সফর

ভূরুঙ্গামারীতে দুর্গাপূজার প্রস্তুতির প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা

পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

ছাত্র ও সরকারকে মুখোমুখি করার মহাপরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক

সর্বস্ব হারিয়ে যখন পথে বসার উপক্রম ওমর ফারুক, পাশে দাঁড়াল হারুন মোল্লা ফাউন্ডেশন