ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ২:৩০

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভাগের সভাপতিদের হাতে বৃত্তির চেক হস্তান্তর করেন।

এবার শিক্ষার্থীপ্রতি ২,৫০০ টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি বিতরণ করা হয়। উল্লেখ্য, গত বছর বিশ্ববিদ্যালয় থেকে ৩৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছিল।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, “বিগত এক বছরে আমরা একাডেমিক মানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি করেছি। আর্থিক বরাদ্দ পেলে অবকাঠামোগত উন্নয়ন আরও গতি পাবে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবাইকে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।” তিনি দ্রুত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, “সহায়তার পরিমাণ কম হলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে এবং শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় আরও উৎসাহী হয়।”

অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানসহ বিভিন্ন অনুষদের ডিন উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস