বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় হোসেনপুর পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
রবিবার (৩০ নভেম্বর) পৌর বিএনপির মাছমহালস্থ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম শফিকুল হক (শফিক)। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন গণতান্ত্রিক নেতৃত্বের প্রতিক। তিনি অভিযোগ করে বলেন, ১৫ বছরের নানা হয়রানি, অন্যায় আটক ও পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চনার কারনেই আজ বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থা অবনতির দিকে গেছে। ঢাকা এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় দেশী-বিদেশী ডাক্তারদের তত্বাবধানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি (বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্বদেন, সেই প্রত্যাশা করছি।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতী নূরুল আমীন ও মুফতী ইকরামুল হক। এতে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট