ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরা উপজেলার গাছ গুলো যেন প্রচার খুটি নেই প্রশাসনের তদারকি


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ২:৩৩

 ভোলার মনপুরা উপজেলার ৫ টি ইউনিয়নের  বিভিন্ন এলাকায়  গাছে গাছে পেরেক ও তারকাঁটা ঠুকে সাঁটানো হয়েছে রাজনৈতিক নেতাদের ব্যানার, কোম্পানির ফেস্টুনসহ নানা ধরনের প্রচারণা। মনপুরার প্রধানসড়কের পাশে বেড়ে উঠা গাছগুলো মানুষের অকৃত্রিম বন্ধু হলেও অসচেতনতায় চরম নিষ্ঠুরতার শিকার হচ্ছে। এভাবে গাছে গাছে পেরেক ঠুকে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের ব্যানার ফেস্টুন দিয়ে প্রচারণা দিন দিন বেড়েই চলছে। গাছে গাছে এসব ফেস্টুন সাঁটানোর কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য।

মনপুরার হাজীরহাট ইউনিয়ন এর উপজেলা প্রশাসনের নাকের ডগার সড়কসহ প্রতিটি সড়কের দু’পাশের শত শত গাছের এখন বেহাল দশা। এ গাছগুলো এখন প্রচারমূলক কাজের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে রক্ষণাবেক্ষণের অভাবে। বিভিন্ন ব্যক্তির প্রচারমূলক ব্যানার, ফেস্টুন, কোচিং সেন্টার ও প্রাইভেট স্কুলে ছাত্রভর্তি, চিকিৎসা সেবা, বাসা ভাড়া, হারবাল ওষুধ বিক্রি, টু-লেটসহ নানা ধরণের প্রচার-প্রচারণার ক্ষেত্র উপজেলার এই দৃষ্টিনন্দন এই গাছগুলো।

শুধুমাত্র উপজেলা ২ নং হাজীরহাট ইউনিয়নে নয়, উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, হাট, বাজারগুলোতেও একই চিত্র লক্ষ্য করা গেছে। হাজিরহাট  এলাকার দোকানগুলোতে গ্রামীণফোন, বাংলালিংক ও ব্যবসায়ীক সংশ্লিষ্ট কিছু ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। কোন অনুমতি না নিয়ে গাছে গাছে পেরেক ঠুকে ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে। যদিও উপজেলা প্রশাসন কর্তৃপক্ষ ব্যানার সাঁটানোর বিরুদ্ধে নেওয়া হয়েছে  পদক্ষেপ। শুরু হয়নি এখনো কার্যক্রম। 

পরিবেশবিদদের মতে, পেরেক লাগানোর কারণে গাছের গায়ে যে ছিদ্র হয়, তা দিয়ে পানি ও এর সঙ্গে বিভিন্ন ব্যাকটেরিয়া-অণুজীব ঢোকে। এতে গাছের ওই জায়গায় দ্রুত পচন ধরে। গাছের খাদ্য ও পানি শোষণপ্রক্রিয়া ব্যাহত হয়। এতে গাছ মারাও যেতে পারে। এছাড়া স-মিলে ওইসব পেরক, কাঁটা ঠুকা গাছের গুডি কাঠ করার জন্য ফাড়া হয় তখন স- মিলের করাতে ব্যপক ক্ষতি হয়, ভিতর পঁচে যাওয়ার ফলে কাঠও কম হয়। অনেক ক্ষেত্রে কাঠ না হয়ে জ্বালানী খড়ি হিসেবে ব্যবহৃত হয়।

এ বিষয়ে ফার্নিচার ব্যবসায়ী আবদুর রহিম জানান , রাস্তার পাশে বা হাট-বাজারের গাছে পেরেক ঠুকা থাকে তাই এসব গাছ ছিড়াই করতে গেলে আমাদের সমস্যা হয়। করাত ভেঙে যায়। এসব গাছের কাঠের গুনগতমান নষ্ট হয়। ফলে ফার্নিচার বানালে টেকসই কম হয়।

মনপুরা  বন  বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান , আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের পরিচর্যা করা দরকার। আবার যে গাছগুলো আছে বা লাগানো হচ্ছে তাতে লোহা দিয়ে ফেস্টুন, সাইনবোর্ড লাগানো হচ্ছে। এই লোহা ঠুকানোর ফলে গাছের আঠা ঝরে সতেজ বাকল নষ্ট হয় ফলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে।তিনি আরও বলেন  মানুষের যেমন জীবন আছে তদরুপ গাছেরও জীবন আছে। গাছে পেরেক লাগানোর ফলে গাছকে ভালো ভাবে বেড়ে উঠতে বাধা  দেয়। মনপুরাতে অধিকাংশই রাজনৈতিক ব্যানার গুলো বেশি টানানো হয় গাছে। আমরা গত দু'মাস আগে রাজনৈতিক নেতাদের সাথে এ ব্যাপারে কথা বলেছিলাম এখন তারা যদি গাছে বেনা লাগানোর ব্যাপার একটু সতর্ক হয় তাহলে আমি মনে করি ভালো হয়।  এ জন্য তিনি গাছে পেরেক না ঠুকাতে জনগণকে সচেতন থাকা ও রাখার জন্য অনুরোধ করেন।

মনপুরা  উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) ফজলে রাব্বি  জানান ,  মনপুরা বন বিভাগকে যৌথভাবে কাজেলাগিয়ে গাছের পেরেক তোলার উদ্যোগ নিয়েছি কিছুদিনের মধ্যে গাছের সকল পেরেক তুলে ফেলা হবে।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত