সেন্ট মার্টিন থেকে আসার পথে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু
প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে টেকনাফ আসার পথে বঙ্গোপসাগরে ৮ যাত্রীসহ স্পিডবোট ডুবির ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।মৃত দুই নারী হলেন, সেন্ট মার্টিন ইউনিয়নের পূর্ব পাড়ার বাসিন্দা মরিয়ম আক্তার ও তার মেয়ে শিশু মাহিমা আক্তার।
সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে অদূরে গোলারচর সংলগ্ন সাগরে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় যাত্রীদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে দুইজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন বাকি ৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন, দুর্ঘটনায় পতিত স্পিডবোটের দুই যাত্রী মা ও মেয়ে মারা গেছেন, অন্য যাত্রীরা চিকিৎসা নিচ্ছেন। তাদের মরদেহ থানায় আনা হয়েছে, কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, তারা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে টেকনাফ যাচ্ছিলেন।
এদিকে সোমবার সকাল থেকে কক্সবাজার থেকে চলতি মৌসুমে প্রথমবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রথমদিনে ১১৭৪ জন পর্যটক ৩টি জাহাজ করে সেন্টমার্টিন গিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ৩১ জানুয়ারি পর্যন্ত আগামী দুই মাস রাত্রিযাপনের জন্য পর্যটকদের কাছে সেন্টমার্টিন উন্মুক্ত থাকবে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট