ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় র্যাবের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা
ঢাকার ধামরাইয়ে রুপা এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান করেছে র্যাব-৪। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর উপাদান দিয়ে গুড় তৈরির অভিযোগে কারখানার মালিককে ৪ লাখ টাকা জরিমানা ও বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাইল এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, কারখানাটিতে কাপড়ের রং, বিভিন্ন ক্ষতিকর কেমিক্যাল, ফিটকিরি, চিনি, আটা, আখের গুড় ও খেজুর গুড়ের ফ্লেভার ব্যবহার করে খাঁটি গুড় নামে নকল গুড় উৎপাদন করা হতো। প্রতিদিন এসব ভেজাল গুড় বাজারে সরবরাহ করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে বিপুল পরিমাণ কাঁচামাল, বিভিন্ন রাসায়নিক, ব্যবহৃত মেশিনারি ও প্রস্তুত অবস্থায় থাকা নকল গুড় জব্দ করা হয়। কারখানায় কর্মরত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান জানান, জব্দকৃত গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও ছিল না। এসব গুড় তৈরি হচ্ছিল সম্পূর্ণ চিনি ও ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। ভেজাল গুড়গুলো পরবর্তীতে খেজুর বা আখের গুড় হিসেবে দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হতো।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। ভেজাল গুড় স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কারখানার মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অভিযান শেষে কারখানাটি সিলগালা করা হয়। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’