বাউফলে অজ্ঞাত রোগে খালেক মুহুরির ৬ মহিষের মৃত্যু: অসুস্থ ১০
পটুয়াখালীর বাউফলের দাশপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে খালেক মুহুরির ৬টি মহিষ মারা গেছে। আরও ১০টি মহিষ গুরুতর অসুস্থ বলে জানা গেছে। মৃত মহিষগুলোর মূল্য প্রায় ১২ লাখ টাকা। তিনি বাউফল সাব-রেজিস্ট্রার অফিসে মুহুরি হিসেবে কর্মরত।
জানা গেছে, আব্দুল খালেক রাখালদের মাধ্যমে একই ইউনিয়নের সোনাবড়ু এলাকায় মহিষ পালন করে আসছেন। তার পালে মোট ১৬টি মহিষ ছিল। গত কয়েক দিন ধরে মহিষগুলো খাবার বন্ধ করে দেয় এবং মুখ দিয়ে লালা ঝরতে থাকে। বিষয়টি জানার পর আব্দুল খালেক মহিষগুলো বাড়ি নিয়ে আসেন।
এর মধ্যে রবিবার ৩টি এবং আজ সোমবার সকালে আরও ৬টি মহিষ মারা যায়। বাকি মহিষগুলোর অবস্থাও গুরুতর।
আব্দুল খালেক মুহুরি বলেন, প্রথমে তিনটি মহিষ মারা যাওয়ার পর রবিবার উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে ডাক্তার এনে চিকিৎসা করানো হয়। এরপরও সোমবার আরও ৩ টি মহিষ মারা যায়। কি কারণে মহিষগুলো মারা যেতে পারে এ বিষয়ে তিনি স্পস্ট করে কোন কিছু বলতে পারেননি।
স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মহিষগুলো অজ্ঞাত রোগে আক্রান্ত হলেও পাশের বাড়িতে অন্যদের মহিষ তো সুস্থ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু রায়হান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মহিষগুলো কী কারণে মারা গেছে এ মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা স্যাম্পল সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠাবো। রিপোর্ট এলে কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার