ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শেরেবাংলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৪:১৯

চিতলমারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরেবাংলা ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫। সোমবার সকালে কলেজের নিজস্ব মাঠে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও চিতলমারী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা রুনা গাজীর উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ জনাবা রোকেয়া খানম, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুর রহমান, পরিচালনা পরিষদের সদস্য ডা. সজল কান্তি বিশ্বাস, বিদ্যোৎসাহী সদস্য শেখ অনিক, মশিউর রহমান খান, মনিরুজ্জামান ও বলাই চাঁদ বিশ্বাস এবং দাতা সদস্য রবিউল আলম। অনুষ্ঠানে কলেজের সকল অভিভাবক সদস্যরাও উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজী।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার