ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৪:৩৪

মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

সদর থানা-পুলিশ জানায়, ভোর সাড়ে ৩টার দিকে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি পশ্চিম সেওতা এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন। তারা স্মৃতিস্তম্ভের আশপাশে পড়ে থাকা গাড়ির টায়ার জড়ো করেন। এরপর টায়ারে পেট্রোল ঢেলে স্মৃতিস্তম্ভে আগুন দিয়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতা পুলিশ আগুন নেভায়।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে এর নিচের কিছু অংশ কালো রং ধারণ করেছে। আগুনে ভষ্মিভূত টায়ারের ছাই স্তম্ভের আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক বলেন, এই ঘটনাকে আমরা পরিকল্পিত নাশকতা মনে করছি। যারা ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ করছে তারাই এই ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান