ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বড়লেখায় দশম গ্রেড দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ৪:৩৪

বড়লেখায় ৫০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নে দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করে।  

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসি ও ল্যাবরেটরির সামনে দীর্ঘ লাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের।  

কর্মবিরতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট জাকারিয়া আহমদ, বিপ্লব দেবনাথ, ডেন্টাল টেকনোলজিস্ট পার্থ সারথি পাল, মেডিকেল টেকনোলজিস্ট  আশীষ দেব (ল্যাব),  বিকাশ দেবনাথ (ল্যাব), জাহিদ হোসেন (ল্যাব),  আতাউর রহমান (ফিজিওথেরাপিস্ট) , মেডিকেল টেকনোলজিস্ট মাসুদ রানা (ল্যাব), আঃ মালেক (ল্যাব), দেবাংশু দাস (ল্যাব), প্রমুখ। 

আন্দোলনকারীরা জানায়, দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে। 

ফার্মাসিস্ট জাকারিয়া আহমদ বলেন, যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী ৩ ডিসেম্বর অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। তারপরও না মানলে ৪ ডিসেম্বর থেকে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেয়া হবে।

চিকিৎসা নিতে আসা ফয়জুল ইসলাম বলেন, হাসপাতালের লোকজন কর্মবিরতি পালন করলে আমরা চিকিৎসা নেবো কীভাবে। দেড় ঘণ্টা দাঁড়িয়ে আছি। ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষায় থাকা শাহেনা আক্তার বলেন, বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধের জন্য প্রায় ১ ঘণ্টা দাঁড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছে। আর আমরা আছি ভোগান্তিতে।

এমএসএম / এমএসএম

নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা