ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মেয়র লিটন


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাটা জীবন বাঙালি, বাঙালি, আমার বাঙালি করে গেছেন, বাংলার মানুষকে ভালোবেসেছেন। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করে মহান স্বাধীনতা। বঙ্গবন্ধু মানুষকে স্বাধীনতা দিয়েছেন, আর বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে গড়ছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশে^ বিস্ময়। তাইতো আজকে প্রধানমন্ত্রীর জন্মদিন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে দেশের মানুষ পালন করছে। 
 
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোঃ জাকারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় কাউন্সিলরবৃন্দ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং রাবি ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু