রাজবাড়ী জেলা আ.লীগের সাধারণ সম্পাদক সহ পরিবারের ৫ জনের ৬৫ কোটি টাকার সম্পত্তি ক্রোকের আদেশ
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এবং স্ত্রী, পুত্র, কন্যা ও জামাতা সহ পরিবারের ৫ সদস্যের অবৈধভাবে অর্জিত ৬৫ কোটি ৬৫ লক্ষ ৫৫ হাজার ৮৬৩ টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে রাজবাড়ীর বিশেষ জজ আদালত।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ফরিদপুর জেলা কার্যালয়ের পক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. বিজন কুমার বোসের পক্ষে আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর বিশেষ জজ আদালতের বিচারক মো. আনিসুর রহমান এ আদেশ দেন। এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী-পরিচালক মোস্তাফিজ মানি লন্ডারিং প্রতিরোধ আইনে কাজী ইরাদত আলী সহ তার পরিবারের সদস্যদের অনুসন্ধান শুরু করে। প্রাথমি অনুসন্ধানে কাজী ইরাদত আলী, স্ত্রী রাবেয়া পারভীন, পুত্র কাজী রাকিবুল ইসলাম শান্তনু, কন্যা কাজী সিরাজুম মনিরা ও জামাতা মো. নুরুল ইসলাম এর বিরুদ্ধে অবৈধভাবে ৬৫ কোটি ৬৫ লক্ষ ৫৫ হাজার ৮৬৩ টাকার সম্পদ অর্জনের তথ্য পায় দুদক।
সোমবার দুপুরে রাজবাড়ী জজ আদালত প্রাঙ্গনে এক প্রেসব্রিফিংয়ে দুদক পিপি এ্যাড. বিজন কুমার বোস সাংবাদিকদের এ তথ্য জানান। অবৈধভাবে অর্জিত সম্পদের মধ্যে রাজবাড়ী গোল্ডেশিয়া জুট মিল, পেট্রোল পাম্প, রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকায় বহুতল ভবন সহ বিভিন্ন সম্পদ রয়েছে বলে জানা গেছে।
দুদকের অনুসন্ধান কর্মকর্তার প্রাথমিক অনুসন্ধানে কাজী ইরাদত আলী সহ পরিবারের সদস্যদের নামে অবৈধ সম্পদ হস্তান্তর করে অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপনের উদ্দেশ্যে স্থানান্তর বা রুপান্তর বা হস্তান্তর করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন,২০১২ এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন মর্মে প্রতীয়মান হয়। আরও উল্লেখ করা হয়েছে দুদকের অনুসন্ধান শুরুর পর থেকে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাদের নামে উপায়ে অর্জিত ব্যাংক হিসাব সমূহ নগদায়ন করার চেষ্টা করছেন ও স্থাবর সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
জানা গেছে, কাজী ইরাদত আলীর নিজ নামে ঢাকা ও রাজবাড়ীর ১০টি হিসাবে ১ কোটি ৬৫ লক্ষ ৮৭ হাজার ৮২২ টাকা, স্ত্রী রাবেয়া পারভীনের ৭টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার ৪৯৪ টাকা, পুত্র জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল ইসলাম শান্তনুর ১৩ টি ব্যাংক হিসাবে ৪৬ লক্ষ ৬৫ হাজার ২১৮ টাকা, পুত্রবধু আফসানা নওমী তাকিনার ৮টি হিসাবে ১১ লক্ষ ১১ হাজার ১১১ টাকা, কন্যা কাজী সিরাজুম মুনিরার ১১টি ব্যাংক হিসাবে ২ কোটি ৩ লক্ষ ৮১ হাজার ২১২ টাকা এবং জামাতা মো. নুরুল ইসলামের ১০টি ব্যাংক হিসাবে ১ কোটি ৯০ লক্ষ ৩৩ হাজার ৫৭৫ টাকা গচ্ছিত রয়েছে।
এছাড়া কাজী ইরাদত আলীর পারিবারিক ডেভোলপার কোম্পানি মিডল্যান্ড লিমিটেড এর নামে ৬ টি ব্যাংকে ২ কোটি ৮ লক্ষ ৯১ হাজার ৬৭৫ টাকা, ব্যবসায়িক হিসাবে ১০ লক্ষ ৩৭ হাজার ১৩৯ টাকা, পরিবারের সদস্যদের নামে বিভিন্ন মেয়াদে ১ কোটি ৪৭ লক্ষ টাকার সঞ্চয়পত্র, পরিবারের সদস্যদের নামে ২ কোটি ২০ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের ৭টি গাড়ী রয়েছে।
দুদকের অনুসন্ধানে কাজী ইরাদত আলী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে স্থাবর সম্পদের মধ্যে ভূমি,দালান, ফিলিং স্টেশন সহ ৫২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার ৫৫৭ টাকার সম্পদের উল্লেখ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ