তিন ফসলের বরেন্দ্র এখন খাদ্যের ভান্ডার : কৃষি সচিব
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। আজ সকালে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে বিএমডিএ’র নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম (অতিরিক্ত সচিব) তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনের অংশ হিসেবে সচিব সরমংলায় “বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ (২য় পর্যায়)” প্রকল্পের সেচ কার্যক্রম ঘুরে দেখেন।সচিব বলেন, "এক সময় বরেন্দ্র অঞ্চলে খাদ্যাভাব ছিল, এখন এখানকার ফসল সারাদেশকে খাদ্য দেয়। বরেন্দ্র অঞ্চলে এখন বছরে তিনটি ফসল উৎপাদন হয়, যা একটি বড় অর্জন।"
তিনি আরও জানান, দক্ষিণবঙ্গের পর এখন উত্তরবঙ্গ হয়ে উঠেছে দেশের ‘খাদ্য ভান্ডার’। কৃষি মন্ত্রণালয় এবং বিএমডিএ এ অঞ্চলের কৃষির উন্নয়নে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এবং নতুন প্রকল্পের পরিকল্পনাও রয়েছে। কৃষকদের সচেতন করতে ‘খামারি অ্যাপ’ চালু করা হয়েছে, যার মাধ্যমে জমির উপযোগী সার ব্যবহারের পরামর্শ পাওয়া যাবে।
পরিদর্শনের অংশ হিসেবে সচিব মোহনপুরে ‘পার্টনার প্রোগ্রাম’-এর আওতায় সৌরচালিত সেচযন্ত্র প্রকল্প, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে “অবকাঠামো উন্নয়ন সক্ষমতা জোরদারকরণ” প্রকল্পের আওতায় জোন দপ্তর উদ্বোধন, “ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচে ব্যবহার” প্রকল্প ও “পানি সংকটময় এলাকার সেচ বঞ্চিত খালসমূহ” ঘুরে দেখেন।
এসময় বিএমডিএ'র নির্বাহী পরিচালক মো. তারিকুল আলম (অতি. সচিব), অতি. সচিব মীর্জা আসরাফুল রহমান, একান্ত সচিব মাকসুদুল ইসলাম, অতি. প্রধান প্রকৌশলী মো. শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতি. প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুর ইসলাম, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মো. মামুনুর রশিদসহ সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলীসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার