ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কাপ্তাই নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে চলছে শিক্ষকদের কর্মবিরতি, স্থগিত বার্ষিক পরীক্ষা


কাপ্তাই প্রতিনিধি photo কাপ্তাই প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ১১:৫৯

চার দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের কর্মবিরতির অংশ হিসেবে কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে বন্ধ রয়েছে বিদ্যালয়টির বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণী বড়ুয়া।
তিনি বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারাও কর্মবিরতি পালন করে যাচ্ছেন। পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশনা আসলে তারা আবারো বিদ্যালয়ের কার্যক্রম শুরু করবেন। এদিকে তিনি আরো বলেন, সরকার যদি দাবী মেনে নেন তাহলে শিক্ষকেরা শিক্ষার্থীদের কথা চিন্তা করে প্রয়োজনে শুক্র ও শনিবার বন্ধের দিনেও ক্লাস পরীক্ষা চালিয়ে যাবেন। তিনি সরকারের প্রতি দাবী গুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ জানান।
এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে বার্ষিক পরীক্ষা স্থগিত থাকায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বীগ্ন। তারা এই সমস্যা দ্রুত সমাধান করার আহবান জানান।
এবিষয়ে কথা হলে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান বলেন, উর্ধতন কতৃপক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে যেন শ্রেণী কার্যক্রম পরীক্ষা চলমান রাখা হয়। তবে কাপ্তাইয়ের এক মাত্র সরকারি নারানগিরি উচ্চ বিদ্যালয়ে বর্তমানে শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে বার্ষিক পরীক্ষা। তবে চেষ্টা করা হচ্ছে এবিষয়ে সমাধান করে যেন পুনরায় পরীক্ষা দ্রুত শুরু করা যায়।।

Aminur / Aminur

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান