ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ১:৪৯

''এক দফা এক দাবি, নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন চাই" স্লোগানে পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এফডব্লিউএ, এফডব্লিউভি, এফপিআই পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-পরিদর্শক মো. ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউএ নাফিসা কাওসার ও মোতালেব হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা বৈষম্যের শিকার। ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়; অথচ আমাদের নিয়োগ হয়েছে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান করেন।#

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা