মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মনিরের খালেদা জিয়া শীর্ষক আলোচনা
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ফরিদপুরের মধুখালীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির সোমবার (১ ডিসেম্বর) রাতে তাঁর নিজ বাসভবনে এ আয়োজন করেন।
মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামে রাত ৮টায় শুরু হওয়া এই মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মধুখালী উপজেলা বিএনপির সদস্য মৃধা মোঃবদিউজ্জামান বাবলু, গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবিদ মোস্তফা তাজ, আরাফাত রহমান স্মৃতি সংসদের সভাপতি মনিরুজ্জামান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়ান রহমান নয়ন, মো.নুর ইসলাম সহ আরও অনেকে অংশ নেন।
অনুষ্ঠানে মনিরুজ্জামান মনির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান স্তম্ভ। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা—প্রতিটি লড়াইয়ে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন; তিনি বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক।”
তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে থেকে, তাঁর কাছাকাছি থেকে দেখেছি—তিনি একজন অত্যন্ত দেশপ্রেমিক, দূরদর্শী ও মানবিক নেতা। দেশের জন্য তাঁর ত্যাগ ও অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আজ আমরা সবাই মিলে দোয়া করি—আল্লাহ যেন দেশনেত্রীকে দ্রুত সুস্থতা দান করেন এবং আবারো দেশের মানুষের জন্য কাজ করার শক্তি ফিরিয়ে দেন।”
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়েই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ, ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু