ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

দূর্গম ফারুয়ায় শান্তি চুক্তি ঘিরে বিশাল গণসমাবেশ


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:৭

দূর্গম বিলাইছড়ি ফারুয়ায় পার্বত্য শান্তি চুক্তি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ফারুয়া বাজার ব্রীজ থেকে গণসমাবেশের বিশাল র‌্যালী শুরু হয়ে এগুজ্জাছড়ি বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শত নারী-পুরুষ অংশ নেয়। 
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা। বিলাইছড়ি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সদস্য বীরোত্তম তঞ্চঙ্গ্যা, জেলা পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, ফারুয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান চাথোয়াই রোয়াজা, ফারুয়ার দপ্তর ও প্রচার সম্পাদক তনি বম, উদযাপন কমিটির সদস্য সচিব নিরমল তঞ্চঙ্গ্যা। 
গণসমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ২৮ বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ ধারা বাস্তবায়িত হয়নি আর এর ফলে আদিবাসী সমাজে হতাশা বিরাজ করছে। 
বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি পূর্ণা বাস্তবায়ন না হওয়ায় এখানকার মানুষের ভূক্তি সমস্যা সমাধান হচ্ছে না। বহিরাগতরা এসে ভূমি দখল, প্রাকৃতি বৈচিত্র নষ্ট, ঘুম, খুন বেড়ে গেছে। এভাবে চলতে থাকলে আদিবাসীদের অস্তিত্ব সংকটে পড়বে। এসময় বক্তারা সরকারের কাছে দ্রুত এই চুক্তির সকল ধারা বাস্তবায়নের দাবি জানান।

 

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন