ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অবৈধ দখল ও ময়লার চাপে বিলীন হচ্ছে ভূঞাপুরের গোবিন্দাসী খাল


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৩:২৮

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পূর্বপাড় থেকে গোবিন্দাসী বাজার হয়ে বয়ে যাওয়া গোবিন্দাসী খাল আজ দখল ও দূষণের চাপে হারিয়েছে তার স্বাভাবিক রূপ ও প্রবাহ। একসময় এই খালে পালতোলা নৌকা চলাচল করত, ব্যবসা-বাণিজ্যের মালামাল আনা–নেওয়া হতো এবং মানুষের নিয়মিত যাতায়াতের অন্যতম পথ ছিল এই খাল। সময়ের ব্যবধানে সেই ঐতিহ্য আজ কার্যত বিলীন।

ঐতিহাসিক এই খালটি যমুনা নদী থেকে শুরু হয়ে গোবিন্দাসী বাজার হয়ে আমলা পর্যন্ত বিস্তৃত। একসময় খালের প্রস্থ ছিল ২২ থেকে ৪৫ মিটার পর্যন্ত। কিন্তু বর্তমানে স্থানীয় প্রভাবশালীরা দুই পাশে অবৈধ দোকানপাট, গুদামঘর ও বসতবাড়ি নির্মাণ করায় খালটি সংকুচিত হয়ে এখন মাত্র ১০ থেকে ১২ মিটারে নেমে এসেছে।

অন্যদিকে বাজার অংশে খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। নোংরা পানি, দুর্গন্ধ ও পচা আবর্জনায় পরিবেশ চরমভাবে নষ্ট হচ্ছে। বর্ষা মৌসুমে এসব কারণে বাজার ও আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র জলাবদ্ধতা। এতে হাট-বাজার তলিয়ে গিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা।

গোবিন্দাসী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন—
“খালের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তোলায় খালটি দখল হয়ে গেছে। বাজারের সব ময়লা–আবর্জনা খালেই ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং বর্ষায় খাল উপচে আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। আমরা দ্রুত খালটি দখলমুক্ত ও ময়লা ফেলার বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন—
“খালটি পুনরুদ্ধারের প্রাথমিক কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খাল দখলমুক্ত করে এর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে।”

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ