শরীয়তপুরের ডামুড্যায় আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস ও সার্টিফিকেট বিতরণ
আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস-২০২৫ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণে এক বর্ণিল র্যালি ডামুড্যা প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রযুক্তিনির্ভর বিশ্বে কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরতে নানা ব্যানার-ফেস্টুন প্রদর্শন করা হয়।
র্যালি শেষে ডামুড্যা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান। সেখানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগে তথ্যপ্রযুক্তিকে উপেক্ষা করা সম্ভব নয়। গ্রাম-শহর নির্বিশেষে সবাইকে কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রাইম কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে তারা প্রযুক্তি শিক্ষার প্রসারে আরও বিস্তৃত কর্মসূচি গ্রহণ করবেন।
আয়োজক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তর্জাতিক কম্পিউটার প্রশিক্ষণ দিবস উপলক্ষে আগামী দিনগুলোতে প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষণ উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার