ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

হাকালুকির ‘হাওরখাল বিল' প্রকাশ্যে ১ কোটি ৯৪ লাখ টাকায় নিলামে


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২-১২-২০২৫ দুপুর ৪:৮

হাকালুকি হাওরের সর্ববৃহৎ সরকারি জলমহাল ‘হাওরখাল বিল’ প্রকাশ্যে নিলাম সম্পন্ন হয়েছে। নিলামে হাওরখাল জলমহাল ১ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হয়ে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতি নিলামে নেয়।নতুন হিসাব অনুযায়ী ২৫ শতাংশ ভ্যাট ও ট্যাক্স যোগ করে মোট অর্থের পরিমাণ ১ কোটি ৯৪ লক্ষ ৩৭ হাজার ৫০০ টাকা। যা সরকারি কোষাগারে প্রে-অর্ডারে মাধমে জমা দিতে হবে।

সোমবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ্যে অনুষ্ঠিত নিলাম কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, হাওরখাল বিলের তদারকি ও রক্ষণাবেক্ষন সেচ্ছাসেবী কমিটির সদস্য বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযুদ্ধা এখলাছুর রহমান, জামায়াতে ইসলামী উপজেলা নায়াবে আমীর ফয়সল আহমদ, এনসিপির তামিম আহমদ ও গণঅধিকার পরিষদের আব্দুর নুর তালুকদার সহ  ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ ও বিভিন্ন মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দ। নিলামকে কেন্দ্র করে এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা গিয়েছে। 

এর আগে উপজেলা প্রসাশন থেকে নিলাম বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল যে হাকালুকি ইউনিয়ন অফিসে ১ ডিসেম্বর দুপুর ২টায় হাওরখাল বিলের সরকারি নিলাম অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তির পর থেকেই নিলামকে ঘিরে স্থানীয়দের আগ্রহ বাড়ে।

হাওরখাল বিল হাকালুকি হাওরের অন্যতম বড় জলমহাল হওয়ায় এর নিলামকে কেন্দ্র করে প্রতিবছরই ব্যাপক আলোচনা হয়। স্থানীয়রা মনে করছেন, নিলামে সরকার ঘোষিত মূল্য এবং অতিরিক্ত ভ্যাট–ট্যাক্সসহ এবার যে অর্থ নির্ধারিত হয়েছে, তা পূর্ববছরের তুলনায় উল্লেখযোগ্য।

এ বিষয়ে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, হাওরখাল বিল ১ কোটি ৫৫ লক্ষ ৫০ হাজার টাকা সর্বোচ্চ দরদাতা হয়ে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতি নিলামে নিয়েছে। তার উপর আরও ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর বাবত ৩৮ লক্ষ ৮৭ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দিতে হবে। সব মিলে ১ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা প্রে অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। ইতোমধ্যে জনকল্যাণ মৎস্যজীবি সমবায় সমিতির কাছ থেকে ৫ লক্ষ টাকা জামানত বাবত নেয়া হয়েছে। সম্পুর্ন টাকা প্রে অর্ডারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার পর জামানত বাবত ৫ লক্ষ টাকা ফেরত দেয়া হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক

ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল

রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

​রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ

নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার

মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ

ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া

শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি

মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ

অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত