পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যার শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরীর সঞ্চালনায় এতে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. সাবের, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা মো: আব্দুলাহ আল মাহফুজ।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মণি চাকমা,পরিষদ সদস্য প্রফেসর আব্দুল লতিফ,শহিদুল ইসলাম সুমন, সাথোয়াই প্রু চৌধুরী,মাহবুব আলম,জয়া ত্রিপুরা,বঙ্গমিত্র চাকমা,কংজ্যপ্রু মরামা,ধনেশ্বর ত্রিপুরাসহ হস্থান্তরিত বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেন।
এতে বক্তারা বলেন, পাহাড়ের শান্তি চুক্তির ২৮ বছরেও এখনো আতঙ্ক কাটেনি। এখনো নিরাপত্তা নিয়ে ভাবনায় পেলে স্থানীয়দের। পার্বত্য চট্টগ্রামে ভূমি সমস্যার সমাধান করা গেলে শান্তি ফিরবে বলে মন্তব্য করে বক্তারা আরো বলেন, নিজেদের মধ্য সন্দেহ দুর করতে হবে।
এতে বক্তারা আরো বলেন, শান্তির বার্তা সকলের কাছে পৌঁছে দিতে হবে। তাই পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। চুক্তির সুফল ভোগের মাধ্যমে সম্প্রীতির বন্ধনকে অটুট রেখে কাজ করার বিকল্প নেই বলে মন্তব্য করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার