স্বেচ্ছাশ্রমে খেলার মাঠ সংস্কার করলো বিএনপির নেতাকর্মীরা
স্বেচ্ছাশ্রম ও নিজ খরচে বৃটিশ আমলে তৈরী লালমনিরহাটের ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ ভরাট করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ট্রাকযোগে মাটি এনে নিজেরা ওই মাটি মাঠে ফেলে ভরাট করে দেন তারা। মঙ্গলবার (২ডিসেম্বর) সকালে মাথায় মাটি নিয়ে ওই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এসময় বিএনপির নেতাকর্মীরা জানান, জেলা শহরের টিউমল পাড়া এলাকার ওই এম.টি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠটি দীর্ঘদিন সংষ্কার না করায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকতো মাঠটি। বড় বড় গর্তের কারনে এলাকার শিশুকিশোররা বঞ্চিত থাকতো খেলাধুলা থেকে। দীর্ঘদিন খেলাধুলা বন্ধ থাকায় মাঠটি পরিনত মাদক সেবীদের আড্ডাখানায়। মাঠটি সংস্কারে এলাকাবাসীর ছিলো দীর্ঘদিনের দাবী। পরে বিষয়টি উপলব্ধি করে স্বেচ্ছাশ্রমে মাঠ সংস্কার কাজে নামে বিএনপির নেতাকর্মীরা। কৃষকদল, যুবদল, শ্রমিকদলসহ জেলা বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শীতের সকাল থেকে বিকাল পর্যন্ত মাথায় প্যাস্টা বেঁধে হাতে ডালি - কোদাল নিয়ে নেমে পড়ে মাঠ ভরাট কাজে। মাঠি ফেলার পর রোলার দিয়ে সমান করে দেয়া হয় মাঠটি। এলাকার মানুষের উপকার করতে পেরে বেশ খুশি দলটির তৃণমূল নেতাকর্মীরাও। এলাকাবাসী আব্দুল ওহাব জানান, এখানে মাঠ থাকলেও দীর্ঘদিন পরে শিশু কিশোরদের খেলার ব্যবস্থা ছিলো না। সামান্য বৃষ্টির পানিতে ডুবে থাকতো মাঠটি। বড় বড় গর্ত ছিলো মাঠে।
খেলাধুলার পরিবেশ ফিরে আসায় বিএনপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। কিশোর মেহেদী হাসান জানায়, মাঠটি সংস্কারের জন্য আমরা কয়েকবার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন দিয়েছি। কিন্তু মাঠ সংস্কার কাজ করা হয়নি। ফলে দিনদিন মাঠটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এখন মাঠটি সংস্কার হওয়ায় আমরা খুব খুশি।
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ' চারিদিকে শহরের আবাসিক এলাকা মধ্যখানে একটি মাত্র খেলার মাঠ। পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী এম.টি হোসেন ইনস্টিটিউট। পলাতক ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার ১৪বছরেও মাঠটি সংস্কার করতে করেনি। ফলে দিনদিন খেলাধুলার অনুপযোগী হয় মাঠটি। আমরা মাটি এনে নিজেরাই শ্রম দিয়ে সংস্কার করে দিচ্ছি মাঠটি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া এবং সাংস্কৃতিক কার্যক্রমের কোন বিপল্প নেই বলে মনে করেন তিনি। মাট সংস্কার কাজ শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা।
Aminur / Aminur
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার