ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬

রাজশাহী কলেজ অ্যালামনাই নির্বাচনে লড়ছেন লায়ন ওয়ালিদ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৩:৪১

রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই এসোসিয়েশন ( RCHSCAA ) ২০২৫-২৮ মেয়াদে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে লড়ছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন)  ও শিক্ষাবোর্ড  অফিসার্স এসোসিয়েশনের সাবেক সফল সাধারণ সম্পাদক লায়ন মো: ওয়ালিদ হোসেন। 

এ নির্বাচনে শক্তিশালী টিম তুষার-কাকলী-তাসু প্যানেলে তিনি কার্যকরী সদস্য পদে মনোনিত হয়ে ভোটে নেমেছেন ৷ তুষার-কাকলী-তাসু পরিষদ হচ্ছে প্যানেল ক'। প্যানেল ক' অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয়ে গঠিত ১৯৭৫–২০১৩ ব্যাচের সদস্যদের নিয়ে গঠন করা হয়েছে। এই প্যানেলে ৪৩ জন সদস্যের মধ্যে রয়েছেন—চিকিৎসক, প্রকৌশলী , উদ্যোক্তা, ব্যাংকার, ব্যবসায়ী, সেনা ও পুলিশ অফিসার, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা।

কার্যকরী সদস্য প্রার্থী লায়ন ওয়ালিদ সকালের সময়'কে বলেন, এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয়, বরং এটি সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা, পরিকল্পনা ও কাঠামোগত বিকাশের ভিত্তিপ্রস্তর। আমাদের প্যানেলে বিভিন্ন পেশার মানুষ থাকায় বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।” আমাদের প্যানেলে প্রতিটি দায়িত্ব এমন প্রার্থীকে দেওয়া হয়েছে যিনি তার পেশাগত অভিজ্ঞতার আলোকে ওই পদে দায়িত্ব পালন করার যোগ্য। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে ঢাকায় যোগ্য সদস্য থাকার প্রয়োজনীয়তা উল্লেখ করে প্যানেলটি বলছে যে, ঢাকায় যোগাযোগ ও প্রভাব (connectivity/influence) একটি কার্যকরী ফ্যাক্টর — তাই তাদের ৪৩ জন প্যানেল সদস্যের মধ্যে প্রায় অর্ধেক রাজশাহী ও অর্ধেক ঢাকা থেকে নির্বাচিত করা হয়েছে। ‘যোগ্যতা ও কাজের বাস্তব প্রয়োজনে’ এই প্যানেলকে অন্যদের থেকে স্পষ্টভাবে আলাদা করে দেখার সুযোগ রয়েছে। “আপনি যদি রাজশাহী কলেজের এলামনাই অ্যাসোসিয়েশনকে সত্যিই এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আবেগের সঙ্গে বাস্তবতার সমন্বয় করে কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে বিবেচনা করবেন।” 

এমএসএম / এমএসএম

দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ

ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন  গ্রেপ্তার। 

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ

জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা

বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার

বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে

তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট

নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন