১০ম গ্রেডের দাবিতে যশোরে টেকনোলজিস্টদের কর্মবিরতি, ভোগান্তিতে রোগী
দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো যশোর জেনারেল হাসপাতালে পাঁচ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। রবিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। কর্মবিরতির সময় হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নিজেদের ন্যায্য দাবির পক্ষে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।
বক্তারা অভিযোগ করেন, করোনা, ডেঙ্গুসহ বিভিন্ন মহামারী ও স্বাস্থ্যঝুঁকিতে জীবন ঝুঁকিতে রেখে কাজ করলেও এখনও তারা ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্টদের ক্ষেত্রে ‘বৈষম্য’ বজায় রাখা হয়েছে বলে দাবি করেন তারা। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেন নেতারা।
তারা জানান, দাবি পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
এদিকে ৫ ঘণ্টার কর্মবিরতির কারণে হাসপাতালের ফার্মেসি, সিটি স্ক্যান, এক্স-রে ও ডায়াগনস্টিক বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা। জরুরি সেবার বাইরে অধিকাংশ পরীক্ষানিরীক্ষা বন্ধ থাকায় রোগী ও স্বজনদের মধ্যে দেখা যায় চরম ভোগান্তি ও ক্ষোভ।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট