রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন
প্রতিষ্ঠানকাল থেকেই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচনে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২ ডিসেম্বর ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবসে রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহের ব্যবস্থাপনায় দিবসটি আনন্দঘন পরিবেশে নগরীর রানীবাজার এস.কে.ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে উদযাপিত হয়েছে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডেঙ্গু সচেতনতায় উপকারভোগী সদস্যদের মাঝে মশারি প্রদান করা হয়। কর্মসূিচর প্রথম পর্যায়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক, সাবেক মহিলা কমিশনার ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিয়ষক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক শবনম শিরিন। বিশেষ অতিথি ছিলেন কাটাখালি পৌরসভার নির্বাহী কর্মকর্তা সিরাজুম মুনীর। অতিথিরা এনজিও ফাউন্ডেশন কে শুভেচ্ছা জানিয়ে রাজশাহী জেলার সহযোগি সংস্থাগুলোর উন্নয়ন কর্মসূচীতে তাদের সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে সবাই একসাথে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে এ অঞ্চলের দারিদ্রতা কমাতে সহায়ত ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তারা। অনুষ্ঠানে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা'র নির্বাহী পরিচালক মহসিন আলী, আরএসডিপি’র নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম, নিবুস'র নির্বাহী পরিচালক জাকির হোসেন, পিডিও এর নির্বাহী পরিচালক এ,কে এম এনামুল হক, কাবিউস এর নির্বাহী পরিচালক মধুসূদন মৈত্র, নাহারিন দুঃস্থ্য মহিলা সংস্থার সহকারী পরিচালক সাহান নাজমুস সাদ্দাত দিবসটি উপলক্ষে অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে দরিদ্র নারী-পুরুষের মাঝে ডেঙ্গু সচেতনতায় মশারি প্রদান করা হয় এবং সব সংস্থা প্রধানের হাতে বিএনএফ দিবসের সম্মননা ক্রেস্ট তুওে দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত