ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে দ্বিতীয় দফায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের কর্মবিরতি, চরম ভোগান্তিতে রোগীরা


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ দুপুর ৪:৩২

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দফায় কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এই কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য বিভাগে কর্মরত সংশ্লিষ্টরা। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আব্দুল করিম জানান, “ডাক্তার আমাকে রক্ত পরীক্ষা করতে দিয়েছেন, কিন্তু প্যাথলজি বিভাগ বন্ধ থাকায় পরীক্ষা করাতে পারছি না।”
অপরদিকে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি বন্ধ থাকায় বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন অনেক রোগী।

আন্দোলনকারীরা জানান, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির অংশ হিসেবে লাগাতার শাটডাউন কর্মসূচি দেওয়া হবে।

তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাধ্য হয়েই তারা কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ‘১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে এই আন্দোলন কর্মসূচি পালন করছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ