ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

শ্রীমঙ্গলে কর্মস্থলে দুর্ঘটনা: নিহত এক নারী শ্রমিক


রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল) photo রাজেশ ভৌমিক (শ্রীমঙ্গল)
প্রকাশিত: ৩-১২-২০২৫ বিকাল ৫:২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পলি ফাইবার কারখানার ভেতরে টলি গাড়ির (ফর্কলিফট) ধাক্কায় মার্জিয়া বেগম (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার ভুনবীর ইউনিয়নের সরকারবাজার এলাকার রসনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া বেগম ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে।
দুর্ঘটনার পর গ্রামজুড়ে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় অফিসকক্ষ, বিভিন্ন যন্ত্রপাতি, সিসি ক্যামেরা, কম্পিউটারসহ বহু মূল্যবান সামগ্রী ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে পরিচ্ছন্নতার কাজ করার সময় পেছন থেকে পলি বহনকারী একটি টলি গাড়ি মার্জিয়াকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পর আতঙ্কে কারখানার ভেতরের সবাই পালিয়ে যায়।

রসনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক দিদারুল ইসলাম শাকিল বলেন, দুর্ঘটনায় আমাদের একজন নারী শ্রমিক মারা গেছেন। পাশাপাশি কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহতের পরিবারকে পুনর্বাসনের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।

কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ঘটনার পরপরই কিছু লোক গেট ভেঙে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, ভাঙচুরের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় কয়েকজন তাদের মোবাইল ফোন কেড়ে নেয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করে। পরে মোবাইলগুলো ফেরত দেওয়া হয়।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, একজন নারীর মৃত্যুকে কেন্দ্র করে অনেকেই উত্তেজিত হয়ে পড়েছিলেন। পুলিশ, র‍্যাব, সেনাবাহিনীসহ সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক। কারখানার পক্ষ থেকে নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান