ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু


কোটালীপাড়া প্রতিনিধি photo কোটালীপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩-১২-২০২৫ বিকাল ৫:২৬

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নবীন খান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বীর বাশাইল বটতলা গ্রামের মুন্নাফ খানের ছেলে এবং ঢাকার সাভারের পল্লীবিদ্যুত এলাকার জেনারেটর ও ইলেকট্রিক সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, হিরণ মাদ্রাসার ওয়াজ মাহফিলে অংশ নিতে তিন দিন আগে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের দিপু মুন্সীর বাড়িতে বেড়াতে আসেন নবীন খান। প্রায় ১৫ বছর ধরে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল।
দিপু মুন্সী জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ওয়াজ শুনে বাড়ি ফিরে একসাথে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে নবীন খান বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীন খানের স্ত্রী কবরী বেগম জানান, আমার স্বামীর মৃতের খবর শুনে দুপুরে আসি। লাশ কোটালীপাড়া থানায় রাখা হয়েছে। আমার স্বামীর সাথে নবীন খানের দীর্ঘ দিনের বন্ধুত্ব। ঢাকায় একই এলাকায় আমরা থাকি। দুই পরিবারের মধ্যে পারিবারিক সর্ম্পক রয়েছে। আমার স্বামী প্রায়ই বুকে ব্যাথ্যা ছিল। তিনি হৃদরোগ বা স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন।
কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবার বা স্বজনদের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত