বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুল এর উদ্যোগে শহরের তেঘরিয়া, মাদানিয়া ও সুনামগঞ্জ সরকারি শিশু পরিবার (বালিকা)-তে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আকবর আলী, এড. শেরেনূর আলী, আ ত ম মিছবাহ, নজরুল ইসলাম, কাজি নাসিম উদ্দিন লালা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুলাহ হাসান জুনেদ, যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলমসহ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ প্রমুখ। এসময় সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন, “আমাদের দলের চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতাসহ দীর্ঘায়ু কামনা করি।” তিনি আরও বলেন, “যেভাবে সারাদেশের মানুষ গণতন্ত্রের মা বেগম খালেদার জন্য দোয়া করছেন, আমরা আশা করি তিনি খুব দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবেন।”
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত