কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ
দেশের বৃহৎতম কৃত্রিম জলাধার কাপ্তাই লেকে অবৈধভাবে ইলেকট্রনিক শক দিয়ে মাছ নিধন করার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপকেন্দ্র। বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিভিন্ন স্থানে এর সত্যতা পাওয়া গেছে। এসময় অভিযানে অবৈধভাবে মাছ নিধনে ইলেকট্রনিক শকে ব্যবহারকৃত ব্যাটারি, মেশিন, চার্জার, টেটা, একটি কাঠের নৌকা এবং একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়েছে অসাধু জেলেরা।
এবিষয়ে কথা হলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপকেন্দ্রের উপব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, কাপ্তাই লেকের আওতাধীন শুকনাছড়ি, হরিনছড়া, ভাইবোনছড়া, কেংড়াছড়ি, হিজাছড়ি ও হাজরাছড়ি সহ কয়েকটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে এসকল সরঞ্জাম পেয়ে জব্দ করা হয়। অভিযানে কেন্দ্রের কর্মচারীরা সহযোগীতা করেন। ভবিষ্যতে ও এই ধরণের অভিযান চলমান থাকবে বলে উপকেন্দ্র কর্মকর্তা জানান।
Aminur / Aminur
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার