শরীয়তপুর-৩ আসনে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী আজহার হোসাইন বাদল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-৩ (ডামুড্যা,গোসাইরহাট,ভেদরগঞ্জ) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এন সি পি (ন্যাশনাল কংগ্রেস পার্টি) নেতা মোহাম্মদ আজহার হোসাইন (বাদল)। তিনি ডামুড্যা উপজেলা সমন্বয় কমিটির সদস্য এবং শাপলা-কলি মার্কা নিয়ে শরীয়তপুর-৩ আসন থেকে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশা করছেন।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সংগঠন শক্তিশালী করা, কর্মী-সমর্থকদের সাথে নিবিড় যোগাযোগ রাখা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে আজহার হোসাইন বাদলের নাম আলোচনায় রয়েছে। বিশেষ করে ভেদরগঞ্জ ডামুড্যা ও গোসাইরহাটে তার গ্রহণযোগ্যতা এবং তরুণ ভোটারদের মাঝে সক্রিয় ভূমিকা তাকে মনোনয়ন দৌড়ে আরও এগিয়ে রেখেছে।
মনোনয়ন প্রত্যাশী আজহার হোসাইন বাদল বলেন,
“শরীয়তপুর-৩ আসনের মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। উন্নয়ন, সুশাসন এবং জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। শাপলা-কলি মার্কা আমার মানুষের কাছে পরিবর্তনের প্রতীক। দল আমাকে মনোনয়ন দিলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো।”
এন সি পি নেতৃবৃন্দ মনে করেন, শরীয়তপুর-৩ আসনে নতুন নেতৃত্বের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সেই প্রেক্ষাপটে আজহার হোসাইন বাদলের প্রার্থিতা এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
এলাকাজুড়ে এখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু এন সি পি কাকে মনোনয়ন দিচ্ছে এবং শাপলা-কলি মার্কার প্রার্থী হিসেবে কে মাঠে নামছেন। সব মিলিয়ে শরীয়তপুর-৩ আসনকে ঘিরে চলছে রাজনৈতিক উত্তাপ ও সরব আলোচনা।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট