ডামুড্যায় নবাগত ইউএনও এর মো: সালাহউদ্দিন আইয়ুবীর যোগদান
শরীয়তপুরের ডামুড্যায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো: সালাহউদ্দিন আইয়ুবী। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন তিনি। এর আগে বুধবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় শরীয়তপুরে যোগদান করেন তিনি।
মো. সালাহউদ্দিন আইয়ূবী ৩৭ তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (প্রশাসন) ক্যাডার এ প্রথমে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে নিযুক্ত ছিলেন। এছাড়া তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি), ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি বরিশালের বাবুগঞ্জ থানায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. আব্দুল হাকিম হাওলাদার বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলা স্কুল থেকে ২০০৭ সালে কৃতিত্বের সাথে এসএসসি এবং ২০০৯ সালে বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন হন। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ওপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন। এই কর্মকর্তা ব্যক্তিগত জীবনে বিবাহিত।
যোগদান করার পর ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাহউদ্দিন আইয়ুবী কে সুশীল সমাজ ও নানা পেশা-শ্রেণীর সংগঠন অভিনন্দন ও ফুল দিয়ে বরণ করে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নবাগত এই কর্মকর্তাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। তার যোগদান করার পূর্বে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন নাসরীন বেগম সেতু তিনি বর্তমানে বদলি হয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসাবে যোগদান করেন।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের