গুলশানে রাজউকের মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান
০৪ ডিসেম্বর বৃহস্পতিবার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৪/২ এর আওতাধীন গুলশান এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় আবাসিক ভবনে অননুমোদিত অ-আবাসিক/বাণিজ্যিক ব্যবহারের ফলে মোট ০৭ টি আবাসিক হোটেল ও সেলুন/স্পা সিলগালা করা হয়।
এসময় মোট ০৯ জন নারী ও ০৫ জন পুরুষকে থানায় সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট চলাকালে আবাসিক ভবনে অননুমোদিত স্পা ও সেলুন পরিচালনার কারণে গুলশানের ৪১ নাম্বার রোডের নাইস সেলুন সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় সেখান থেকে ১ জন মহিলা ও ৩ জন পুরুষকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এছাড়াও গুলশানের হোটেল আমারি-তে আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় এবং ভবন ব্যত্যয় করায় হোটেলটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। তবে হোটেলটিতে বিদেশী অতিথি অবস্থান করায় তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য শুধু সেই সকল রুম খালি করার জন্য রবিবার পর্যন্ত সময় দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হয়। মোবাইল কোর্ট চলাকালে গুলশানের হোটেল লেকশোরে আবাসিক ভবনে বাণিজ্যিক ব্যবহার করা হলেও মহামান্য হাইকোর্ট কর্তৃক স্থিতাবস্থা থাকায় কোন কার্যক্রম গ্রহণ করা হয়নি। অভিযানে গুলশানের ২৪ নাম্বার রোডের রতনপুর ক্যাসেল নামক ৬ তলা ভবনের ৪ টি তলায় অবৈধ স্পা ও সেলুন পরিচালনা করায় তা সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়। এসময় ০৮ জন মহিলা ও ০২ জন পুরুষকে থানায় সোপর্দ করা হয়। অভিযানকালে ৪১ নাম্বার রোডের উডেন নাইস ফার্নিচার এ অননুমোদিত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করায় তা সীলগালা করা হয়। ভবনের ব্যত্যয় রোধে ও অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধের লক্ষ্যে রাজউক এর নিয়মিত তদারকির অংশ হিসেবে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। আজকের মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন রাজউক এর অথরাইজড অফিসার, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক সহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট রাজউক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন